ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:২৬:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

সোনার দাম কমলো ভরিতে দেড় হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায়, দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যাবসায়ীরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ৭১ হাজার ৯৬৭ টাকা। নতুন দাম কার্যকর হচ্ছে শুক্রবার (১ অক্টোবর) থেকে। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত জানায়।

       নতুন দাম অনুযায়ী-

২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম: ৭১ হাজার ৯৬৭ টাকা।
২১ ক্যারেট: ৬৮ হাজার ৮১৮ টাকা
১৮ ক্যারেট: ৬০ হাজার ৭০ টাকা ও 
সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৪৯ হাজার ৭৪৭ টাকা। 
সোনার দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তার আগে সর্বশেষ গত ২০ জুন সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানো হয়।

করোনার কারণে দেড় বছর ধরে দেশ-বিদেশের সোনার বাজারে অস্থিরতা চলছে। গত বছর ৬ আগস্ট দেশে সোনার দাম ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়েছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।