ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৫:২০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

সোনিয়া-রাহুলের ১০০ কোটি রুপি কর ফাঁকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মোটা অঙ্কের কর ফাঁকি মামলায় নতুন করে অস্বস্তিতে পড়েছে ভারতের গান্ধী পরিবার। ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি রুপি কর ফাঁকির অভিযোগ আনল ভারতের আয়কর দপ্তর।

বুধবার কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।

আয়কর দফতরের অভিযোগ, ২০১১-১২ অর্থবছরে কোটি কোটি রুপি আয় গোপন করে গিয়েছেন কংগ্রেস সভাপতি এবং ইউপিএ চেয়ারপার্সন। অভিযোগ ২০১১-১২ অর্থবছরে রাহুলের আয় ছিল ১৫৪ কোটি রুপির কাছাকাছি। আর সোনিয়ার আয় ছিল ১৫৫ কোটির কিছু বেশি। অথচ কাগজে-কলমে কংগ্রেস সভাপতি নিজের আয় দেখিয়েছিলেন মাত্র ৬৮ লাখ রুপি।

তাদের অভিযোগ, কর ফাঁকি দেয়ার জন্য বিপুল পরিমাণ আয়ের তথ্য গোপন করেছেন রাহুল এবং সোনিয়া।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সোনিয়া ও রাহুলের অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) সংক্রান্ত আয় খতিয়ে দেখে নোটিশ জারি করে আয়কর দফতর।

এর পাশাপাশি কর ফাঁকির অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা অস্কার ফার্নান্দেজের বিরুদ্ধেও। আয়কর দফতরের হিসাব অনুযায়ী, প্রায় ৪৯ কোটি রুপির আয় গোপন করেছেন তিনি। আয়কর দফতরের হিসাব অনুযায়ী, গান্ধী পরিবার মোট ৩০০ কোটিরও বেশি রুপি আয়ের কথা গোপন করেছে, যার কর প্রায় ১০০ কোটি রুপি।


-জেডসি