ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:৫৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সোমবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২৯ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গ্যাস পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য সোমবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৯ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের সংস্কার কাজের জন্য সোমবার (৩০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে— মোহাম্মদীয়া হাউজিং, চানমিয়া হাউজিং এলাকাসহ আশপাশের এলাকা। সেই সঙ্গে এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।