ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:৪৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন, সব অফিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন চলবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। চলাচল বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

আজ শুক্রবার রাতে এসব তথ্য জানান প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। তিনি এও জানান, এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

এই বিভাগের জনপ্রিয়