ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৪:৫৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট খরচ হবে ২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা।

বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি থেকে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তেল কেনা হবে। ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫৫ পয়সা। এতে সরকারের মোট খরচ হবে ৭৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।

সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ১২৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা ৯৪ পয়সা।