ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৪২:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সৌদি-আমিরাত বিমান হামলায় ইয়েমেনে ২২ শিশুসহ নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের একটি আশ্রয় শিবিরে  সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার চালানো বিমান হামলায় অন্তত ২২ শিশু ও চার নারী নিহত হয়েছেন। 
 

স্থানীয় হুথি বিদ্রোহী পরিচালিত বার্তা সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।
 
 
বৃহস্পতিবার প্রকাশিত সাবার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি-আমিরাত সামরিক জোট হোদেইদাহর আল-কৌয়াইতে অবস্থিত আইডিপি (ইন্টার্নালি ডিসপ্লেসড পিপল) শিবিরে হামলা চালিয়েছে। শিবিরটি বন্দরনগরী হোদেইদাহ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
 

হোদেইদাহর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আব্দুল রহমান জারাল্লাহকে উদ্ধৃত করে সাবা জানায়, আন্তর্জাতিক বেসরকারি দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের চিকিৎসকরা ঘটনাস্থলে প্রবেশ করতে পারছেননা ও হামলায় আহতদের চিকিৎসা করতে পারছেনা। 
 

এদিকে, হামলার এক প্রত্যক্ষদর্শী মাজেদ দাহফাহ বলেন, হামলার সকল নিহত শিশু ও নারী। এটা জঘন্য একটি অপরাধ।
 

মাত্র দু`সপ্তাহ আগেই একটি স্কুল বাসকে লক্ষ্য করে সৌদি জোট বিমান হামলা চালায়। এতে ৪০ স্কুল শিক্ষার্থী প্রাণ হারায়। দু`সপ্তাহের ব্যবধানে আবারও ইয়েমেনের বেসামরিকদের ওপর হামলা চালালো সৌদি জোট।