ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৪:৫৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার

সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন। গতকাল শনিবার ২১ দিনের কারফিউর মেয়াদ শেষ হলে নতুন করে আবার এই ঘোষণা দেওযা হয়।

গত সপ্তাহে রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্যান্য বড় শহরগুলোতে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এবার সেসব নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে বলে জানান সৌদি বাদশা।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রাজ্যের সব শহর ও আবাসিক এলাকায় পূর্বঘোষিত সতর্কতামূলক নিষেধাজ্ঞাগুলোর সময় বাড়ানো হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩ জনের শরীরে, মারা গেছে ৫২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে অন্তত ৭২০ জন।