সৌদি তরুণীকে অস্ট্রেলিয়ার ‘বৈধ শরণার্থী’ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি : সংগ্রহ করা
ঘর-পালানো সৌদি তরুণী রাহাফ মোহাম্মাদে আল-কুনুনকে জাতিসংঘের ‘বৈধ শরণার্থী’ হিসেবে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।
১৮ বছর বয়সী কুনুনের কথা প্রথম জানা যায় শনিবার। তিনি কুয়েত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে নেমেছিলেন ব্যাংকের সুবর্ণভূমি বিমানবন্দরে। সেখানেই থাকতে চেয়েছিলেন। কিন্তু কুনুনকে থাইল্যান্ডে ঢুকতে দেওয়া হয়নি। থাইল্যান্ডের সৌদি দূতাবাস থেকেই অনুরোধ করা হয়েছিল, কুনুনকে যেন বিমানবন্দরেই গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রোববার তাকে কুয়েত এয়ারওয়েজের বিমানে ফেরত পাঠানোর কথা ছিল। কিন্তু কিছুতেই রাজি হননি রাহাফ। হোটেলের ঘরের দরজাই খোলেননি তিনি।
কুনুন জানান, তিনি দেশে ফিরলে ভাইরা তাকে খুন করবে। তারা কুয়েতের সৌদি দূতাবাসে অপেক্ষা করছে।
এ অবস্থায় রাহাফের সাহায্যে এগিয়ে আসে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। থাইল্যান্ডের কয়েকজন আইনজীবীও কোর্টে আর্জি জানিয়েছেন, রাহাফকে যেন কিছুতেই সৌদিতে ফেরত না পাঠানো হয়।
বিবিসি জানায়, রাহাফ মোহাম্মাদে আল-কুনুনকে আশ্রয় দিতে অস্ট্রেলিয়ার কাছে তার মামলা হস্তান্তর করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
কুনুনকে ‘বৈধ শরণার্থী’ হিসেবে ঘোষণা দিয়ে সংক্ষিপ্ত এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এটা স্বাভাবিকভাবে বিবেচনা করা হবে। সরকার এ ব্যাপারে আর কোনো মন্তব্য করবে না।’
থাইল্যান্ডে অবস্থিত ইউএনএইচসিআর-এর অফিসও কুনুনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











