সৌদি থেকে ৫৩ নারীর মরদেহ ফেরা খুবই নগণ্য: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিদেশে নারী গৃহকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরবে কর্মরত দুই লাখ ২০ হাজার নারীর মধ্যে ৫৩ জনের মৃতদেহ ফিরে এসেছে, যা খুবই নগণ্য।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।
সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে ফেরা নারীর সংখ্যা খুব বেশি নয়- উল্লেখে করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাত্র আট হাজার নারী ফিরে এসেছেন, যা খুবই নগন্য। নারীরা দূতাবাসের শেল্টারহোমে অভিযোগ না করে, দেশে এসে অত্যাচারের কথা বলেন। যদি সংখ্যা দেখেন, তাহলে খুবই ছোট একটা সংখ্যা।
আব্দুল মোমেন বলেন, ৯৯ শতাংশ নারী ম্যানেজ করে নিয়ে দেশে তারা টাকাও পাঠাচ্ছেন। অনেকে আন্দোলন করছেন নারীদের যাওয়া বন্ধ করে দেয়া; আমি জানি না- নারীরা এটাকে কীভাবে দেখবেন। তাদের কাজের জায়গা কমিয়ে দিচ্ছেন; যারা (এনজিও) দাবি করছেন- তাদের চাকরি দেবেন না বিদেশে। তারা কি চাকরি জোগার করে দিবেন সেইসব নারীদের? দেশে থাকলে কি ভালো চাকরি হবে তাদের; এমন প্রশ্ন রাখেন মন্ত্রী।
দেশে বিকাশমান অর্থনীতিতে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারী অবদান রেখে চলেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়- বাংলাদেশে আমিরাতের ইকোনমিক জোন তৈরিসহ তিনটি বিষয়ে সমঝোতা স্মারক হবে এই সফরে। এছাড়া, শুক্রবার (২২ নভেম্বর) ইডেনের টেস্ট ম্যাচে অতিথি হতে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











