সৌদি নারী মরিয়মের মাইলফলক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
আপনার চ্যালেঞ্জগুলো সীমাবদ্ধ করবেন না, বরং সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন’ কথাগুলো মরিয়ম বিন লাদেনের। পেশায় দন্তচিকিৎসক এই সৌদি মানবতাবাদী সিরিয়ার উদ্বাস্তুদের সমর্থনে নিবেদিতপ্রাণ। জলবায়ু পরিবর্তনের বিষয়েও তিনি সোচ্চার। মরিয়ম শুধু চিকিৎসকই নন, একই সঙ্গে একজন একনিষ্ঠ সাঁতারু। তিনি মানবতাবাদী চিন্তা থেকেই বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেছেন।
সম্প্রতি এমনই একটি লক্ষ্যকে সামনে রেখে পাড়ি দিয়েছেন লোহিত সাগর। সাঁতার কেটে সৌদি আরব থেকে মিসরে পৌঁছেছেন প্রথম আরব নারী মরিয়ম বিন লাদেন। জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ প্রবাল প্রাচীর সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি এ উদ্যোগ নেন বলে জানিয়েছেন। এবার জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ-২৭) অনুষ্ঠিত হচ্ছে মিসরে। ওই সম্মেলনে যোগ দিতেই সাগর পাড়ি দেন এই সৌদি নারী। সাঁতার শেষ করার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ যাত্রার বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন মরিয়ম। তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘের সমুদ্রবিষয়ক পৃষ্ঠপোষক ও সাঁতারু লুইস পুগ।
প্রসঙ্গত, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকলেও প্রবাল প্রাচীরগুলোর কমপক্ষে ৭০ শতাংশ কমে যাবে। আর উষ্ণতা যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব প্রবাল প্রাচীর হারিয়ে যেতে পারে। হুমকিতে থাকা ২০টিরও বেশি প্রবাল প্রজাতিকে ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতি আইনের অধীনে দুটি প্রজাতিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











