সৌদিতে এখন ‘সেইফহোমে’ আছেন হুসনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
হুসনা আক্তার
সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো হুসনা আক্তার (২৫) নামে বাংলাদেশি নারী গৃহকর্মী এখন নিরাপদে আছেন। তিনি এখন নাজারান শহরে সেইফ হোমে পুলিশের নজরদারিতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের লেবার উইংয়ের কর্মকর্তা কে এম সালাহউদ্দিন।
হুসনার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জানিয়ে কে এম সালাহউদ্দিন সোমবার রাতে এক বার্তায় বলেছেন, ওই নারী তাদের জানিয়েছেন যে, তিনি এখন নিরাপদে রয়েছেন।
তিনি আরও জানান, গৃহকর্মী হুসনা রয়েছেন নাজরান শহরে, যা জেদ্দা থেকে ১ হাজার কিলোমিটার দূরে। তিনি এখন নাজারান শহরে সেইফ হোমে পুলিশের নজরদারিতে রয়েছেন। তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হচ্ছে।
এর আগে নির্যাতনের হাত থেকে বাঁচতে দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় আকুতি জানান হুসনা। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ পায়।
জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ‘গণমাধ্যমে সংবাদটি দেখে কনস্যুলেট ত্বরিত পদক্ষেপ নেয়। প্রথমে হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে হুসনার পাসপোর্ট নম্বর এবং তাকে পাঠানোতে যুক্ত বাংলাদেশি এজেন্সির নাম ও ফোন নম্বর সংগ্রহ করা হয়।’
‘বাংলাদেশি এজেন্সির সাথে কথা বলে জানা যায়, ওই গৃহকর্মী সৌদি রিক্রুটিং অফিস ‘রুয়াদ নাজরান ( লাইসেন্স নম্বর - ৩৯১৮৬১৮) এর মাধ্যমে সৌদি আরব যান। তার কাছ হতে সৌদি এজেন্সির নাম ও ফোন নম্বর সংগ্রহ করা হয়।’
তাৎক্ষণিকভাবে কনস্যুলেটের পক্ষ হতে নাজরান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এরপর কনস্যুলেট প্রতিনিধি সৌদি এজেন্সির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। ওই এজেন্সির সাথে কথা বলে জানা যায, ওই গৃহকর্মী বর্তমানে পুলিশের নজরদারিতে এবং সেইফহোমে আছেন। তাকে বাংলাদেশে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে মর্মে সৌদি এজেন্সি কনস্যুলেট প্রতিনিধিকে অবহিত করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘কনস্যুলেট প্রতিনিধি ওই গৃহকর্মীর সাথেও কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে, বর্তমানে তিনি নিরাপদে আছেন। এ বিষয়ে কনস্যুলেটের ফলোআপ অব্যাহত আছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের হুসনা আক্তার আর্থিক স্বচ্ছলতার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে গত ১৭ দিন আগে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব পাড়ি জমান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফিউল্লাকে ভিডিও বার্তাটি পাঠান। তারপর হুসনার স্বামী ওই এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্টরা তার কাছে এক লাখ টাকা দাবি করেন এবং হুসনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
আর্থিকভাবে অস্বচ্ছল শফিউল্লা কোনো উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও তার এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করান। বাংলাদেশ সরকার ও সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন হুসনা আক্তার।
এর আগে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে ফেসবুকে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পঞ্চগড়ের গৃহকর্মী সুমি আক্তার। তার ওই আকুতির ভিডিও দেশ-বিদেশে ভাইরাল হলে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে চলতি মাসের ১৫ তারিখ সকালে তিনি সৌদি থেকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহায়তায় দেশে ফেরেন।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











