সৌদিতে ট্যাক্সি চালাবে ১০ হাজার নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:০৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার
সৌদি আরবে নারী গাড়ি চালক নিয়োগ শুরু হয়েছে।মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা কোম্পানিগুলো নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে। ফলে আশা করা হচ্ছে এ বছর জুনের আগেই গাড়ি চালাবে সৌদি নারীরা।
এ বছর জুনে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ট্যাক্সি চালানোর জন্য নারী চালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে দেশটি। উবার এবং কারিম এর মতো মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা কোম্পানিগুলো নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সৌদি আরবে প্রথম নারী চালক নিয়োগও করেছে তারা।
জুনের মধ্যে কারিম ১০ হাজারের বেশি নারী চালক নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির এক কর্মকর্তা।
উবার এবং কারিমের দেওয়া তথ্যমতে, সৌদি আরবের উবার যাত্রীদের ৮০ শতাংশই নারী। আর দুবাইভিত্তিক কারিমের যাত্রীদের ৭০ শতাংশ নারী।
কিন্তু বর্তমানে কোম্পানি দুটির ট্যাক্সি চালকদের সবাই পুরুষ। সৌদি নাগরিকরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিজস্ব মালিকানাধীন গাড়ি এ অ্যাপের আওতায় চালায়।
গত বছর সেপ্টেম্বরে সৌদি আরবের বাদশাহ সালমান একটি ফরমান জারি করে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।
ওই ফরমান জারির পর থেকেই ট্যাক্সি সেবা কোম্পানিগুলো নারীদের গাড়ি চালানোর জন্য প্রস্তুত করতে প্রশিক্ষণ কোর্স চালু করে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দাহ এবং আল খোবার শহরগুলোতে বিদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়া সৌদি নারীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
কারিম কোম্পানি জানিয়েছে, তারা এরই মধ্যে গাড়ি চালাতে আগ্রহী হাজার হাজার সৌদি নারীর কাছ থেকে আবেদন পেয়েছে।
আর যেসব নারী প্রশিক্ষণ নিয়েছে তারা ইতোমধ্যেই সার্টিফিকেট পেয়ে চালক হিসেবে কাজ শুরু করার নিশ্চয়তা পেয়ে গেছেন। এরকম সার্টিফিকেট পাওয়া নারীর সংখ্যা কয়েকশ।
তথ্যসূত্র: সিএনএন।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











