সৌদিতে নারীকর্মীরা নির্যাতনের শিকার হন: মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
সৌদি আরব থেকে যেসব নারী শ্রমিক ফেরত এসেছেন তার ৩৫ শতাংশই শারীরিক ও যৌন নির্যাতনের শিকার। আর ৪৪ শতাংশ নারীকে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হতো না।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়।
গত ২৬ আগস্ট ১১০ জন নারী শ্রমিক দেশে ফিরে আসেন। তাদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরে আসা নারী শ্রমিকদের সঙ্গে কথা বলে মন্ত্রণালয় তাদের ফিরে আসার ১১টি কারণ চিহ্নিত করেছে। কিছু নারী একইসঙ্গে একাধিক কারণ উল্লেখ করেছেন।
এর মধ্যে অনেকে যৌন নির্যাতনের শিকার হয়েছেন, আবার বেতন ভাতাও পাননি। অন্তত ২৩ জন নারী জানিয়েছেন, তাদের পর্যাপ্ত খাবারও দেওয়া হতো না।
নারীদের ফেরত আসার অন্যান্য কারণের মধ্যে রয়েছে– ছুটি না দেওয়া, একাধিক বাড়িতে কাজ করানো, অন্য কফিলের কাছে বিক্রি করে দেওয়া, শারিরীক অসুস্থতা, পারিবারিক কারণ (একজন), ভিসার মেয়াদ না থাকা, দুই বছরের চুক্তি শেষ হয়ে যাওয়া। এই ১১০ নারীর মধ্যে ৩৪ জন নারী সৌদি আরব যাওয়ার এক থেকে ছয় মাসের মধ্যে দেশে ফিরে আসেন।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃনাল কান্তি দাস, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ ও সাদেক খান।
-জেডসি
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি











