ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:২৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; মাসহ ৪ শিশু সন্তান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী এবং তার ৪ শিশু সন্তান নিহত হয়েছে। আমিরাতের এই পরিবারটি সৌদি আরবে শীতকালীন ছুটি কাটাতে গিয়েছিলো। 

সংবাদমাধ্যম আল বাইয়ান বলছে, সেই নারীর ১৮ বছর বয়সী এক কন্যা সন্তান এই দুর্ঘটনায় বেঁচে গেছে। 

জানা গেছে, পরিবারটি দুটি গাড়িতে নুয়াইরিয়া নামের এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনার মুখোমুখি হয়। মাকে বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতেই ওই মাসহ চার সন্তান প্রাণ হারায়।