সৌদির নারী মহাকাশচারী চাঁদে যাচ্ছেন রোববার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২০ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রথম আরব নারী মহাকাশচারী হতে যাচ্ছেন সৌদি আরবের রায়নাহ বারনবি। স্পেসএক্সের রকেট ফ্যালকন নাইনে চেপে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে আরও তিন সঙ্গীর সঙ্গে পৃথিবী ছাড়বেন তিনি।
বারনবি এমন এক নজির গড়তে যাচ্ছেন, যা এখন পর্যন্ত কোনো আরব নারীর ভাগ্যে জোটেনি। সাধারণত রক্ষণশীল সৌদি পরিবারের কোনো মেয়ে হয়তো ১০ বছর আগেও এমনটি ভাবতে পারত না।
মহাকাশ অভিযানে আরব নারীদের প্রতিনিধি বারনবি বলেছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হতে পেরে এবং আরব নারীদের স্বপ্ন বহন করতে পেরে আমি গর্বিত।
বারনবির এই মহাকাশ অভিযানে সঙ্গে আছেন আরেক সৌদি নাগরিক আলি আল কার্নি। তাদের সঙ্গে বাকি দুজন থাকবেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী পেগি হুইটসন ও জন শফনার। যুক্তরাষ্ট্রের এই দুই নভোচারীর মহাকাশ অভিযানের অভিজ্ঞতা রয়েছে।
আল কার্নি ও রায়নাহ বারনবি উভয়েই আশা করছেন তাদের এই মহাকাশযাত্রা সৌদির ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে অবদান রাখবে। মহাকাশ মিশনে সৌদি তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখার জন্য দেশটির নেতাদের ও সৌদি মহাকাশ কমিশনের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।
বারনবি এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন, আমরা বিশ্বাস করি যে বিজ্ঞানের কোনো সীমা নেই, এই নীতিতে ভিত্তি করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমাদের মিশন চালিয়ে যাব। আমরা অনুসন্ধান করব, অন্বেষণ করব এবং মানবতার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অংশগ্রহণ করব।
বারনবি আরও বলেন, আমি যখনোই মনে করি মহাকাশে যাচ্ছি, আমার জীবনের স্বপ্ন সত্যি হচ্ছে, আমি তখনোই উত্তেজনা অনুভব করি।
সূত্র: অ্যারাবিয়ান বিজনেস
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






