ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সৌদিসহ ১৫ দেশে ঈদুল ফিতর উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরব, কাতার, লেবাননসহ বিশ্বের ১৫টি দেশে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। এরপর একে একে এই তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ১৪টি দেশ। এসব দেশে শুক্রবার ঈদ পালিত হচ্ছে।


দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিশিয়া ও সুদান।

বিশ্বের যেসব দেশে এখনও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সেসব দেশে আগামী শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। তবে সেটি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা না গেলে রোববারও ঈদ হতে পারে।