স্কুল ছাত্রীদের ৭০০ বাইসাইকেল দিলেন রেলমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
স্কুল ছাত্রীদের ৭০০ বাইসাইকেল দিলেন রেলমন্ত্রী। ছবি : ইউএনবি
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, দূর থেকে বিদ্যালয়ে আসা মেধাবী ও গরিব ছাত্রীরা যেন দূরত্বের কারণে লেখাপড়া থেকে বিরত না থাকে সেজন্য নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষার উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে। বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। একই সাথে উপবৃত্তিসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এর পাশাপাশি নারী শিক্ষার প্রসারে বিশেষ সহায়তা প্রদান করে নারীর অগ্রযাত্রাকে আরও তরান্বিত করা হচ্ছে।
আজ শনিবার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ৭০০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুজিব বর্ষ উপলক্ষে জেলার পাঁচ উপজেলায় এলজিএসপি-৩ প্রকল্প থেকে সকল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে মোট ১৭০০ বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানে নারী শিক্ষাকে আরও সহজ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


