স্কুল শেষে আর বাড়ি ফেরা হলো না নুসরাতের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার
নিহত নুসরাত জাহান।
স্কুল ছুটির ঘণ্টা বাজার পর সবার মতো সেও হাসিমুখে বাড়ির পথে পা বাড়িয়েছিল। পিঠের ওপর বইয়ের বোঝা আর মনে ছিল মা-বাবার কাছে ফেরার ব্যাকুলতা।কিন্তু কয়েক পা এগোতেই এক ঘাতক বাসের চাকা নিভিয়ে দিল শিশু নুসরাত জাহানের জীবনের প্রদীপ। রাজপথের কালো পিচ তার রক্তে রঞ্জিত হলো, আর সেই রক্তভেজা স্কুলব্যাগটি পড়ে রইল পথের ধারে। স্কুল শেষে পরম মমতায় বাড়ি ফেরা আর হলো না ছোট্ট এই শিশুটির।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন মহাসড়কের ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান (৭) উপজেলার উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী বাস নুসরাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, মেয়েটির মাথায় আঘাতের স্থানে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই সে প্রাণ হারায় বলে জানান এই চিকিৎসক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুর জামান ভূঁইয়া জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা