স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণে কুষ্টিয়ায় ১ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪০ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মো: রকিবুল (২৪) দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খালেক সরদারের পূত্র।
সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান আদালতে পলাতক আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ০১ জানুয়ারি সকাল ১০টায় দৌলতপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ঐ ছাত্রী বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার সময় স্কুলের নিকটস্থ রাস্তা থেকে আসামি রাকিবুল তার আরও দুই সহযোগি ওই ছাত্রীকে জোরপূর্বক মটরসাইকেলে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
এঘটনায় ভিকটিমের বড় ভাই মজনুর রহমান বাদি হয়ে ২৫ জানুয়ারি, ২০১৬ তারিখে দৌলতপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ১৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে আসামির বিরুদ্ধে অপরহণ ও ধর্ষণের অভিযোগে আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌশুলী এ্যাড. আকরাম হোসেন দুলাল জানান, দৌলতপুর থানার স্কুলছাত্রী অপরণ ও ধর্ষণ মামলায় আসামি রকিবুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর দ:বি: ৭ ধারায় অপহরণ এবং ৯(১) ধারায় ধর্ষনের অভিযোগ গঠন করে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী করেন আদালত।
স্বাক্ষ্য শুনানী শেষে আসামির বিরুদ্ধে অনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় দুইটি ধারায় যথাক্রমে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা এবং ধর্ষনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। উভয়দন্ড একযোগে প্রযোজ্য হবে। আসামি জামিন নিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






