ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ১৮:২৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী লিমু আক্তার লামিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় বাড়িটিতে ভাড়া থাকা দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে কালিয়াকৈরের সুত্রাপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গ্রেপ্তার দম্পতি হলেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) এবং তার স্ত্রী মিলি বেগম (২০)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে সুমন ও মিলি দম্পতি নিহত লিমু আক্তার লামিয়ার বাবা সাহেব আলীর বাসা ভাড়া নেন। পাঁচ হাজার টাকা ভাড়া বাকি নিয়ে তাদের বাকবিতণ্ডা হয় বাড়ির মালিকের সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলাকেটে হত্যার পর পাশের খালে মরদেহ ফেলে দেন। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানায়।

পরে বাড়ি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এ সময় বাড়ির পাশে পুকুরে খুঁজতে নেমে অভিযুক্ত সুমন পানির নিচে লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার পরামর্শ দেন এলাকাবাসীকে। পরে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে ও তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশের জিজ্ঞাসাবাদে দম্পতি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

নিহত লামিয়া কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

-জেডসি