স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, বাবা ও সৎভাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
গাজীপুরে বাবা ও সৎভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে এক স্কুলছাত্রী (১৬)। পুলিশ অভিযুক্ত বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে। ওই কিশোরী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এসব তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলেন—সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি এলাকার মৃত আদালত খানের ছেলে জুবায়ের খান (৪০) এবং জুবায়েরের ছেলে নাসির উদ্দিন (১৮)।
ওসি আবু সিদ্দিক জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয় বিয়ে করে জুবায়ের। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির হরিণাচালা এলাকায় এসে ভাড়া বাসায় থাকে। ওই এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সে। তার দ্বিতীয় সংসারের সন্তান নাসির উদ্দিন স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। গত বছর জুবায়ের তার প্রথম সংসারের কিশোরী মেয়েকে গাজীপুরে এনে অপর একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি করে দেয়। তারা একই ভাড়া বাসায় বাস করে। গত ১৫ জুন রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জুবায়ের ভয়ভীতি দেখিয়ে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে। এরপর জুবায়ের তাকে একাধিকবার ধর্ষণ করে।
ওসি আরও জানান, এদিকে, সৎভাই নাসিরও ওই কিশোরীকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। বাবা ও সৎ ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে মা’য়ের পরামর্শে সে বাদী হয়ে গত বুধবার বাবা জুবায়ের ও সৎভাই নাসিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জুবায়ের ও তার ছেলে নাসির পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা