ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫০:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: দুই আসামির ফাঁসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লিজা আক্তার নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালতের পিপি ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সদ্দারকন্দির গ্রামের মৃত সামেদ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪০) ও একই এলাকার আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. জাকির শেখ (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জুলাই শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের মো. লেহাজুদ্দিনের মেয়ে লিজা আক্তার ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। নিহত লিজা উপজেলার ১নং সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ২৩ জুলাই নিহত স্কুলছাত্রীর বাবা মো. লেহাজুদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় দুজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

-জেডসি