স্কুলছাত্রীর চুল কর্তন, বাবাকে পিটিয়ে জখম
আপডেট: ০২:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মনিকা আক্তার (১৮) নামে এক স্কুলছাত্রীকে মারধর করে তার চুল কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ সময় বাধা দিতে গেল তার বাবা জামাল মীরকে পিটিয়ে তার হাত ভেঙে দেয় প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে নিজ গালুয়া গ্রামে ঘটনা ঘটে।
মনিকা আক্তার স্থানীয় গালুয়া মাতৃকল্যাণ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে ও তার বাবাকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন মনিকা আক্তার ও তার বাবা জামাল মীর অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবেশী মদি মীরের সঙ্গে তার বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে সকালে মদি মীরের ছেলে ফরিদ মীর ও ফিরোজ মীর লোকজন নিয়ে তার বাড়িতে প্রবেশ করে।
এ সময় তারা ঘরে প্রবেশ করে মনিকার ওপর হামলা করে তাকে মারধর করে। একপর্যায়ে ফরিদ মীর ও ফিরোজ মীর মনিকাকে আটকে রাখলে তাদের দুই ভাইয়ের স্ত্রী ও বাড়ির মেয়েরা মিলে মনিকার মাথার চুল কেটে নেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কাঁচি দিয়ে জখম করে।
এদিকে,হামলাকারীদের বাধা দিতে গেলে মনিকার বাবা জামাল মীরকে বেদম মারধর করা হয়।এতে তার ডান হাত ভেঙে যায়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
২৮.০৪.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










