স্কুলে লিফটের দরজায় আটকে শিক্ষিকার করুণ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
নিজের স্কুলের লিফটের দরজায় আটকে এক স্কুল শিক্ষিকার করুণ মৃত্যু হয়েছে। মূলত লিফটে প্রবেশ করতে গিয়ে দরজায় আটকে যায় ওই শিক্ষিকার শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করে লিফটটি। এতে গুরুতর আহত হয়ে কিছু সময় পরই মারা যান ২৬ বছরের ওই স্কুলশিক্ষিকা।
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের উত্তরে অবস্থিত মালাডের চিনচোলি বান্দরের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে। শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্কুল সূত্রে জানানো হয়েছে, লিফটে আটকে মারা যাওয়া ওই শিক্ষিকার নাম গিনেল ফার্নান্ডেজ। ২৬ বছর বয়সী ওই শিক্ষিকা গত শুক্রবার দুপুর ১টার দিকে স্কুল ভবনের সাত তলা থেকে তৃতীয় তলায় নামার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং সেটি চলতে শুরু করে।
ওই শিক্ষিকার একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর লিফটের বাইরে ছিল। ফলে দেয়াল এবং লিফটের মধ্যে আটকে যান ওই তরুণী শিক্ষিকা। পরে তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং শিক্ষার্থীরা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
মুম্বাই জোন ১১-এর পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেছেন, ‘যখন তিনি লিফটে প্রবেশ করেন, তখন সেটির দরজা বন্ধ হয়ে যায় এবং লিফটটি চলতে শুরু করে এবং তিনি আটকে যান।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তের সময়, আমরা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছি। যদি কোনো গাফিলতি বা অপরাধ খুঁজে পাওয়া যায়, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









