স্কুলের নাম পরিবর্তন নিয়ে মেয়র আইভীর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ প্রাক্তন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন থাকলেও তাদের সঙ্গে আলোচনা না করে স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সম্প্রতি ‘কালেক্টরেট’ শব্দ যুক্ত করে স্কুলটির নাম পাল্টে দিয়েছেন। শহরে সরকারিভাবে পরিচালিত একটি নির্ধারিত কালেক্টরেট স্কুল থাকা সত্ত্বেও ঐতিহ্যবাহী প্রিপারেটরি স্কুলের নামের সঙ্গে কালেক্টরেট শব্দ যুক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে দাবি তাদের।
এছাড়া অবকাঠামোগত উন্নয়নের আওতায় স্কুলের নিজস্ব অর্থায়নে নির্মিত নতুন ভবনের নামকরণ সাবেক জেলা প্রশাসকের নামে দেওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পুরনো ভবনটি ভেঙ্গে ফেলার পাঁয়তারা চলছে বলে অভিযোগ জানান তারা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন,‘প্রশাসন যদি আমাদের যৌক্তিক দাবিগুলো না মানে তাহলে আমরা প্রাক্তন শিক্ষার্থীরাই যথেষ্ট। আমরা নিজেরাই স্কুলের বর্তমান সাইনবোর্ড খুলে ফেলব এবং স্কুলের মূল নামের সাইনবোর্ড টাঙিয়ে দেব। তবে আমরা এই কাজটি করতে চাই না। আমাদের যেন বাধ্য করা না হয়। আমরা আশা করি জেলা প্রশাসক আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান দেবেন।’
অবিলম্বে নতুন নাম বাদ দিয়ে স্কুলের মূল নাম বহাল রাখাসহ নতুন ভবনটি প্রয়াত প্রধান শিক্ষক আয়েশা জালালের নামে নামকরণ ও পুরনো ভবনটি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। অন্যথায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার হুঁশিয়ারি দেন তিনি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











