স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সারাবিশ্বের মতো বাংলাদেশেরও পালিত হচ্ছে ‘স্তন ক্যানসার সচেতনতা দিবস’। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামসহ সামাজিক সংগঠনগুলো ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবসে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ বছরের প্রতিবাদ্য- ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় আইইডিসিআর (পুরাতন স্বাস্থ্য অধিদপ্তর সংলগ্ন) নতুন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে স্তন ক্যানসার সচেতনতায় বিশেষ ভূমিকা রাখার জন্য ঢাকার ১০ জন সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক দেওয়া হবে।
পরে বেলা ১১টায় বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলা অভিমুখে ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ উদ্বোধন করা হবে।
আলোচনা ও শোভাযাত্রা উদ্বোধনে অধ্যাপক শুভাগত চৌধুরী, ড. হালিদা হানুম আক্তার, নারী অধিকার নেত্রী শিরীন হক, প্রাক্তন স্বাস্থ্য সচিব এএফএম সরওয়ার কামাল, সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ, ডা. আবু জামিল ফয়সল, নারী অধিকার কর্মী এবং স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নিবেন।
ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম গোলাপী সাজে সজ্জিত একটি বাসে রওনা দেবেন বৃহত্তর ময়মনসিংহের পথে। টানা ৪ দিনে ৬টি জেলা ও প্রায় ১০টি উপজেলায় পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হবে। এই টিমে চিকিৎসক ছাড়াও ক্যানসার সারভাইভার, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা অংশ নেবেন।
গ্লোবোক্যানের তথ্য অনুযায়ী, নীরব ঘাতক স্তন ক্যানসার। প্রতি বছর বাংলাদেশে প্রায় তেরো হাজার নারী নতুন করে এই ক্যানসারে আক্রান্ত হন। মারা যান প্রায় আট হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক।
সাধারণ মানুষের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতার অভাব, নারীদের সংকোচবোধ আর দেরিতে চিকিৎসকের কাছে যাওয়া এর কারণ। বাংলাদেশে সার্বিকভাবে ক্যানসার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ও ব্যয়বহুল। স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যানসার স্ক্রিনিং-এর কোনো জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই।
২০১৩ সালে স্তন ক্যানসার প্রতিরোধ করার বিষয়ে কর্মসূচি শুরু করে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। গত দশ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ফোরামের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। স্তন ক্যানসারের ঝুঁকি ও সুরক্ষা, সূচনায় নির্ণয় ও স্ক্রিনিং-এর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সবার সচেতনতা তৈরি করা সড়ক শোভাযাত্রার লক্ষ্য।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু











