স্তন্যদানের কক্ষ চান বিধায়ক আঙুরলতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
ভারতের বিধানসভায় সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য আলাদা কক্ষ চেয়ে আবেদন করেছেন বিজেপির বিধায়ক আঙুরলতা ডেকা। তিনি আসামের মুখ্যমন্ত্রী, স্পিকার ও পার্লামেন্টবিষয়ক মন্ত্রীর কাছে কক্ষ চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, অভিনয় থেকে রাজনীতিতে আসা আঙুরলতা ডেকা আসামের বটদ্রবার বিধায়ক। সদ্য তিনি মা হয়েছেন। তাঁর এক মাস বয়সী শিশুকন্যার নাম নমমি।
এই সন্তানকে সময়মতো বুকের দুধ খাওয়ানোর জন্য একটি কক্ষ চেয়ে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক আবেদন করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, আঙুরলতার এক মাস বয়সী সন্তানের দেখভালের জন্য অধিবেশন চলাকালে প্রায়ই তাঁকে বিধানসভা থেকে বের হয়ে সরকারি বাসায় যাতায়াত করতে হয়। এতে গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশ নিতে পারছেন না। বিধানসভায় সন্তানকে বুকের দুধ খাওয়ানোর বিশেষ কোনো কক্ষের ব্যবস্থা থাকলে তাঁকে ঘন ঘন যাতায়াত করতে হতো না। কারণ, তখন তিনি শিশু সন্তানকে বিধানসভায় নিয়ে আসতেন এবং সময়মতো বুকের দুধ খাওয়াতে পারতেন।
চলতি বছরই অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট অধিবেশন চলাকালে দুই মাস বয়সী সন্তানকে বুকের দুধ খাইয়ে ইতিহাস গড়েছিলেন কুইন্সল্যান্ডের সিনেটর লেরিসা ওয়াটার্স। এই প্রসঙ্গ টেনে আঙুরলতা বলেন, তিনি অস্ট্রেলিয়ার এই ঘটনার মতো কোনো আইন চাচ্ছেন না। বিধানসভার পাশে একটি ছোট্ট বিশেষ কক্ষ চান তিনি, যেখানে বিধানসভার সদস্য মায়েরা তাঁদের শিশু সন্তানকে সময়মতো বুকের দুধ খাওয়াতে পারবেন।
আঙুরলতা বলেন, ‘প্রায় প্রতি ঘণ্টায় আমাকে বিধানসভার অধিবেশন ছেড়ে বাসায় ছুটে যেতে হয়। মেয়েকে সময়মতো বুকের দুধ খাওয়াতে হয়। এ কারণে আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় থাকতে পারি না।’
তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীরা ছয় মাসের জন্য মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। কিন্তু নারী সাংসদ ও বিধায়কদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয় না।
প্রতিবেদনে বলা হয়, এ কারণে বিধানসভায় সন্তানকে বুকের দুধ খাওয়ানোর মতো একটি ছোট কক্ষ চেয়ে আঙুরলতা পার্লামেন্টবিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও বিধানসভার স্পিকার হিতেন্দ্র নাথ গোস্বামীর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন।
আসামের বিধানসভায় ১২৬ জন সদস্যের মধ্যে মাত্র আটজন নারী বিধায়ক আছেন। তাঁদের একজন আঙুরলতা ডেকা।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











