ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৫:৩৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রী-কন্যাকে নিয়ে আরব আমিরাতে সাকিব

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থাকায় ক্রিকেট থেকে দূরে রয়েছেন বাংলাদেশের কৃতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই সময় দিচ্ছেন পরিবারকে। স্ত্রী-কন্যাকে নিয়ে উড়াল দিয়েছেন আরব আমিরাতে।

নিষেধাজ্ঞার পূর্বে ব্যস্ত সময় কাটাতে হতো সাকিবকে। পরিবারকে সে রকম সময় দিতে পারতেন না তিনি। কেননা জাতীয় দল ছাড়া সারাবছরই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লীগে খেলে থাকেন সাকিব। নিষেধাজ্ঞার এক বছরের এই অফুরন্ত সময় কাটাতে স্ত্রী উম্মে আহমেদ শিশির আর আদরের কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে মধ্যপ্রাচের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে গেলেন সাকিব আল হাসান।

গতকাল সোমবার এমিরেটসের একটি ফ্লাইটে স্ত্রী-কন্যাকে নিয়ে আরব আমিরাতের যাওয়ার সময়ে সাকিব পরিবারকে

বিমানবন্দরে বিদায় জানান বিসিবির পক্ষ থেকে লজিস্টিক সাপোর্টার ওয়াসিম খান।

এর আগে ওমরাহ করা, ভারত যাওয়াসহ নানা জায়গায় ঘুরে এসেছেন সাকিব আল হাসান। এবার গেলেন আরব আমিরাতে।

তবে সেখানে পরিবারকে নিয়ে কয়দিন থাকবেন তা জানা যায়নি।

-জেডসি