স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী নুরুল আবছারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারী রুনা আক্তারের ভাই সিরাজদৌল্লাহ বাদী হয়ে কুতুবদিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
গতকাল রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন বলেন, মামলায় রুনা আক্তারের স্বামী নুরুল আবছার নুরুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এহাজারে বাদী উল্লেখ করেছেন, নুরুল আবছার নুরুর সঙ্গে অন্য নারীর পরকীয়া সম্পর্ক থাকার জের ধরে এই হত্যা সংঘটিত হয়েছে।
গ্রেপ্তার নুরুল আবছার নুরু কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় মৃত রহিম দাদের ছেলে। অপর দুজন হলেন- একই এলাকার আমির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩২) ও পূর্ব তবলার চর এলাকার আবদুর জব্বারের ছেলে সাকিব হাসান রানা (১৫)।
ওসি আরমান হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া স্বামী ছাড়া অপর দুজন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে।
নিহতের বাড়ির ৪টি মোবাইল ফোন পাওয়া গেছে অপর দুজনের কাছে। গ্রেপ্তার তিনজনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আদালত এখনো কোনো সিদ্ধান্ত জানাননি, বলেন ওসি আরমান।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় নিজ ঘরে নুরুল আবছার নুরুর স্ত্রী রুনা আকতার (৩২) ও মেয়ে ওয়াসিমা নুরে জারিয়ার (৬) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরমান জানান, শনিবার রাতে নুরুল আবছার নুরুকে প্রধান করে নিহত স্ত্রীর বড় ভাই হাফেজ সিরাজদৌল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়।
মামলার বাদী সিরাজদৌল্লাহ কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের কাজীর পাড়ায় আল-কুরানুল কারিম মাদরাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয় হায়দার পাড়া মসজিদের ইমাম।
এজাহারে বাদী বলেছেন, রুনা আক্তারের স্বামী নুরুল আবছার ওরফে নুরু সওদাগর অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকায় তাদের দাম্পত্য জীবনে প্রায় সময় ঝগড়াঝাটি হতো। তারই জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।
আরমান বলেন, পুলিশ এই ঘটনায় নুরুল আবছার নুরুকে আগেই আটক করে পুলিশ হেফাজতে নিয়েছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ধরা হয় অপর দুইজনকে। পুলিশ তদন্ত করে যাচ্ছে। আসামিদের রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের পর ঘটনা আরও পরিষ্কার হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











