ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১:২৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা, মারা গেলেন স্বামীও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানানোর জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকারী উমর শরীফও (৪৫) মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদরের মৌলভীপাড়ার বাসিন্দা আবুল বশরের মেয়ে পিয়ারু বেগমের (৪০) সঙ্গে আট বছর আগে বিয়ে হয় সন্দ্বীপের ওমর শরীফের ( ৪৫)। তাদের সংসারে ছয় ও চার বছর বয়সী দুটি মেয়ে সন্তান আছে। ওমর শরীফ দীর্ঘদিন ধরে কর্মহীন। এ নিয়ে স্বামীর সঙ্গে মতানৈক্য চরম আকার ধারণ করে স্ত্রী পিয়ারুর। বারবার ঝগড়ার জেরে গত ১৩ জুন পিয়ারু স্বামীকে ডিভোর্স লেটার পাঠান। কিন্তু স্বামী শরীফ এ ডিভোর্স মানেন না।

তিনি স্ত্রীকে পুনরায় সংসার করার জন্য চাপ দিতে থাকেন। গতকাল রবিবার সকালে শরীফ মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় ভাড়া বাসায় স্ত্রীর কাছে গিয়ে পুনরায় সংসার করার জন্য অনুরোধ জানান। কিন্তু পিয়ারু সংসার করবেন না মর্মে স্পষ্ট জানিয়ে দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে পিয়ারুর পেটে ছুরিকাঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে প্রতিবেশীরা পিয়ারুকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করালে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে স্ত্রীকে সংসারে ফেরাতে ব্যর্থ হয়ে রবিবার রাতে নিজের পেটে নিজে ছুরিকাঘাত শেষে বিষপান করেন স্বামী ওমর শরীফও। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, পিয়ারু বেগম হত্যার আসামি স্বামী ওমর শরীফও সকালে মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

-জেডসি