স্ত্রীকে ঘরের কাজ করতে বলা ‘নিষ্ঠুরতা’ নয়, বম্বে হাইকোর্টের রায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‘গৃহকর্মীর মতো ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন এক নারী। এ নিয়ে সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেন তিনি। ওই মামলার রায়ে ভারতের বম্বে হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ বলেছেন, বিয়ের পর নারীকে পরিবারের জন্য কোনো কাজ করতে বললে তা ‘নিষ্ঠুরতা’ নয়। গৃহকর্মীর কাজের সঙ্গেও এই কাজের তুলনা করা যাবে না।
বম্বে হাইকোর্টের ওই বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছেন।
অভিযোগকারী ওই নারী থানায় জানিয়েছিলেন, বিয়ের পর এক মাস তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তারপর থেকেই তার সঙ্গে ‘গৃহকর্মীর মতো ব্যবহার’ করা হয় বলে অভিযোগ করেন। তিনি আরও জানিয়েছিলেন, বিয়ের পর গাড়ি কেনার জন্য তার থেকে চার লাখ টাকা দাবি করেন স্বামী ও তার পরিবার। সেজন্য মানসিক চাপও দিতে থাকেন। এ নিয়ে থানায় এফআইআর করেছিলেন।
রায়ে আদালত বলেছেন, পরিবারের জন্য কোনো কাজ করতে বললে সেটিকে গৃহকর্মীর সঙ্গে তুলনা করলে চলবে না। কোনো নারী যদি ঘরের কাজ করতে না চান তবে বিয়ের আগেই হবু স্বামীকে তা জানানো উচিত। যাতে বিয়ে নিয়ে ওই পুরুষটি ভাবনাচিন্তা করতে পারেন। সমস্যা আগে থেকেই সমাধানও করা যেতে পারে।’
বম্বে হাইকোর্টের বেঞ্চ জানিয়েছে, ওই নারী হেনস্থার অভিযোগ এনেছেন। তবে কীভাবে হেনস্থা করা হয়েছে তা জানাননি। তাই শুধু ‘মানসিক ও শারীরিক হেনস্থা’র অভিযোগের ভিত্তিতে মামলা হতে পারে না।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








