স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পাঁচ বছর সম্পর্কের পর বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর কাঙ্ক্ষিত সুখবরও দিয়েছেন, সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। এ ছাড়া আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’।
এর মধ্যে লাইভ অনুষ্ঠানে স্ত্রী আলিয়া ভাটের শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করায় ক্ষমা চাইলেন এ অভিনেতা। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও আড্ডায় যোগ দেন রণবীর-আলিয়া। সেখানেই কথার ফাঁকে অন্তঃসত্ত্বা আলিয়াকে ‘মোটা’ ইঙ্গিত করে একটি মন্তব্য করে ফেলেন রণবীর, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আলিয়াকে মোটা বলা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সে প্রসঙ্গে কিছু বলতে চান কিনা? জবাবে রণবীর বলেন, ‘হ্যাঁ অবশ্যই! প্রথমেই এটি বলে দিই যে, আমি আমার বউকে ভালোবাসি, জীবনের সবটুকু দিয়ে। আর যেটি হয়েছে, আমি মজা করেই বলেছিলাম। যদিও তাতে কারও হাসি পায়নি। আমি সত্যি ক্ষমা চাইতে চাই, যদি কেউ কষ্ট পেয়ে থাকে। কারণ সেটি আমার উদ্দেশ্য ছিল না।’
রণবীর আরও বলেন, ‘আমি আলিয়ার সঙ্গেও এটি নিয়ে কথা বলেছি। ও তো আমার কথা হেসে উড়িয়ে দিয়েছে। এটি ঠিক আমার সেন্স অব হিউমার খুব খারাপ। আর মাঝে মাঝে তা সপাটে আমার মুখের ওপরেই এসে পড়ে। তাই যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাকে আমি সরি বলতে চাই।’
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি