স্ত্রীকে পাশে রেখেই তরুণীর বোতামে হাত!
বিবিসি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৭ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার
বিমানে পাশের সিটে বসে থাকা নারীকে যৌন হয়রানির অভিযোগে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। তার নাম প্রভু রামমূর্তি (৩৪)। ঘটনার সময় তার পাশেই বসেছিলেন স্ত্রী।
ঘটনার শিকার তরুণী বসেছিলেন জানালার পাশে। আরেক পাশে বসেছিলেন স্ত্রী। মাঝখানে ছিলেন ওই তরুণ।
২২ বছর বয়সী ওই তরুণী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিমান চলার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তাঁর পোশাকে কারো হাতের স্পর্শ অনুভব করে তিনি জেগে ওঠেন। ঘুম থেকে উঠে তিনি তাঁর পোশাকের বোতাম খোলা দেখেন। তখনই ওই ব্যক্তিকে তিনি হাতেনাতে ধরেন। তাৎক্ষণিকভাবে তিনি বিমান কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এ ঘটনায় এক লিখিত বক্তব্যে রামমূর্তি জানান, তিনি গভীর ঘুমে ছিলেন। তিনি জানেন না কখন ওই তরুণীর পোশাকে তাঁর হাত চলে গেছে। কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এজেন্টদের কাছে তিনি ভিন্ন কথা বলেছেন। এফবিআইয়ের কাছে তরুণীর অন্তর্বাস খোলার চেষ্টার কথা স্বীকার করেন তিনি।
ডেট্রোয়েট মেট্রো এয়ারপোর্ট থেকে রামমূর্তিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতেও হাজির করা হয়। আইনি সহায়তার জন্য তাঁর দেশ, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
রামমূর্তির স্ত্রী উল্টো অভিযোগ করেন, ওই তরুণীই তাঁর স্বামীর কনুয়ের নিচে গিয়ে ঘুমাচ্ছিলেন। তিনি আরো বলেন, তাঁরা আসন সরানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন।
তবে কর্তৃপক্ষ জানায় ভিন্ন কথা, ওই দম্পতি নন, বরং ঘটনার শিকার ওই তরুণীই আসন পরিবর্তন করতে আবেদন করেছিলেন। ঘটনার পর তরুণী যখন তাদের কাছে আসেন তখন তিনি কাঁদছিলেন।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











