স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দিলেন আইনজীবী
জামালপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
জামালপুরে স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মো. তাইফুর রহমান (৪০) নামে সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ২টার দিকে শহরের দড়িপাড়ার মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। অভিযুক্ত হোসাইন মো. তাইফুর রহমান দড়িপাড়া মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে তাইফুর রহমানের বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। সেখানে গিয়ে ঘরের কাচের জানালা ভেঙে খাটের উপর তানিয়ার পোড়া লাশ দেখতে পায়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশটি উদ্ধার করে। এ সময় তাইফুর রহমানকে আটক করে মারধর করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।
তানিয়ার মামা মনোয়ার হোসেন কর্নেল বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে তানিয়া। মধ্যরাতে শুনি তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











