ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৮:২৯:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

স্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে পলাতক আসামি

আপডেট: ১১:৩২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার

narayanganj1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি তাঁর স্ত্রীকে হত্যা ও একমাত্র সন্তানকে অপহরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আবু হানিফ মিয়া। আবু হানিফের বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ি থানার কৃষ্ণপুর গ্রামে। গতকাল শুক্রবার তাঁর স্ত্রী মাহেলা আক্তার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন। মাহেলা বেগম বলেন, ১১ বছর আগে আবু হানিফের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত বছর তিনি জানতে পারেন, হানিফ গোপনে আরেকটি বিয়ে করে নেত্রকোনার বাড়িতে উঠেছেন। এরপর তিনি নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন। ওই মামলায় হানিফ গত বছরের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন। চলতি বছরের ২৫ জানুয়ারি তিনি জামিনে ছাড়া পেয়ে তাঁর সঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু এক সপ্তাহ পর তাঁর জমানো ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান তিনি (হানিফ)। গত ২৫ মে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন আসামির অনুপস্থিতিতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় হানিফকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। ০৪.০৭.২০১৫