স্ত্রীর গলার রগ কেটে পালাতে গিয়ে আটক স্বামী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা সদরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার উদ্দেশে গলার রগ কেটে পালানো সময় পুলিশের হাতে আটক হয়েছে ভ্যানচালক স্বামী জসিম অধিকারী। আজ বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কালিভান্ডারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। আহত দোলন অধিকারীকে (২৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত পারিবারিক খুঁটিনাটি বিষয়ে স্বামীর সাথে বিবাদ চলে আসছিল দোলনের। সকালে পারিবারিক কলহের জেরে ধারালো চাকু দিয়ে দোলনকে গলা কেটে হত্যার চেষ্টা করে তার স্বামী জসিম। পরে মুমূর্ষু অবস্থায় দোলনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দাম্পত্য জীবনে তাদের ছোট দুটি মেয়ে আছে। এর আগে সেলুনের দোকানে কাজ করতেন জসিম।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, দোলনের অবস্থা আশঙ্কাজনক। তার গলার রগ কেটে গেছে। গলায় সেলাই দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে পাঠানো হতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী জসিম অধিকারীকে আটক করা হয়েছে।
-জেডসি
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার