স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই জেল!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে এমন সব আইন চালু আছে যা অদ্ভুত মনে হলেও অমান্য করলে শাস্তি হিসাবে জরিমানাও করা হয়। এমনই কিছু আজব দেশের আজব নিয়মকানুন উল্লেখ করা হল।
প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়া আইনের বিরুদ্ধে এ রকমই নিয়ম রয়েছে ওশিয়ানিয়ায়। সামোয়া অঞ্চলে কোনো বিবাহিত পুরুষ ভুলবশত তার স্ত্রীর জন্মদিন ভুলে গেলে কারাগারে যেতে হতে পারে। জন্মদিনে কোনো শুভেচ্ছা না জানানো অথবা জন্মদিন পালন না করার অর্থ, স্ত্রীর যে আজ জন্মদিন তা ভুলেই গিয়েছেন তার স্বামী। স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন, তবে স্বামীকে এক দিনের জন্যে হাজতে রাখে পুলিশ।
ইতালিতে এমন এক আইন আছে, যা শুনলে অবাক হবেন। বাড়িতে কুকুর পুষছেন, কিন্তু তাকে ঠিক মতো সময় দিতে পারছেন না? ইতালির তুরিন এলাকার বাসিন্দারা সারাদিনে অন্তত তিন বার তাদের পোষ্য কুকুরকে নিয়ে বাড়ি থেকে বাইরে না বেরোলে ৬৫০ আমেরিকান ডলার জরিমানা ধার্য করা হয়। এই দেশে প্রতি বছর সাড়ে তিন লাখ পোষ্যকে উদ্ধার করা হয়। সেদিকে লক্ষ রেখেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে তুরিনে। পোষ্যকে নিয়ে রাস্তায় বেরোলেও আইন মেনে চলতে হয়। ক্যাপ্রি দ্বীপপুঞ্জের বাসিন্দারা তাদের বাড়ির পোষা কুকুরকে নিয়ে বেরোনোর পর খেয়াল রাখেন, যেন তাদের পোষ্য রাস্তায় মলত্যাগ না করে। যদি মলত্যাগ করে মালিককে তা পরিষ্কার করতে হয়। যদি কেউ এ দায়িত্ব এড়িয়ে যান, তবে সেই মল সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দোষী ধরা পড়ে এবং আইন ভাঙার জন্য জরিমানা হিসাবে ২৪০ আমেরিকান ডলার আদায় করা হয়।
ভেনিসের একটি দ্রষ্টব্য স্থান সেন্ট মার্ক স্কোয়ার। এই এলাকায় প্রচুর পায়রার বসবাস। স্মৃতিস্তম্ভের গায়ে যদি কোনোভাবে পায়রা মলত্যাগ করে, তাহলে তা স্মৃতিস্তম্ভের সৌন্দর্য নষ্ট হয়। এই কথা মাথায় রেখে ইতালির সরকার ২০০৮ সালে একটি আইন জারি করে। সেই আইন অনুযায়ী, পায়রাদের কেউ কিছু খাওয়ালে তার কাছ থেকে ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা আদায় করা হবে।
অস্ট্রেলিয়ায় ঘরের বাতি বদল করার জন্যেও লাইসেন্স থাকতে হবে, এমনই নিয়ম আছে। ভিক্টোরিয়া অঞ্চলের ইলেকট্রিক মিস্ত্রিদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তাছাড়া ইলেকট্রিকের কোনো কাজ, এমনকি, কারও বাড়িতে লাইট বা বাল্ব খারাপ হলে তা ঠিকও করতে পারবেন না তারা। বরং, আইন ভাঙার জন্য জরিমানা দিতে হবে।
আপনি যদি কানাডার বাসিন্দা হন, তা হলে গাছে চড়ার জন্যও জরিমানা দিতে হবে। কানাডার ওশাওয়া এলাকার উদ্যানগুলিতে এই আইন প্রযোজ্য। এই অঞ্চলে যতগুলি উদ্যান আছে, সেখানে যদি কাউকে গাছে চড়তে দেখা যায়, তবে পুলিশ তার জরিমানা ধার্য করবে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


