ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৪৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

স্ত্রী’র জন্য কাঁদলেন ওবামা

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৮:০৫ এএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার

বিদায়ী ভাষণে সবাইকে ধন্যবাদ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু মিশেলকে দেয়া ধন্যবাদটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। মিশেলের কথা বলতে গিয়ে ১৮ হাজার দর্শকের সামনে কাঁদলেন আমেরিকার প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোতে এ ভাষণ দেন ওবামা।

স্ত্রীকে ‘সেরা বন্ধু’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘২৫ বছর ধরে তুমি আমার সঙ্গে আছো। তুমি শুধু আমার স্ত্রী এবং সন্তানদের মা না। তুমি আমার সেরা বন্ধু।’ এসময় পাশে কালো পোশাক পরে বসে থাকা মিশেল ওবামাও কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। মেয়েদের জন্য ওবামা বলেন, ‘তোমাদের বাবা হিসেবে আমি গর্বিত। তোমরা আমাকে সম্মানিত করেছ। আমার সুনাম অক্ষুণ্ণ রেখেছো।’

এ সময় ওবামা কন্যা মালিয়াকেও চোখ মুছতে দেখা যায়। এরপরে প্রেসিডেন্ট ধন্যবাদ জানান আমেরিকাবাসীদের। উপস্থিত দর্শকরাও ‘লাভ ইউ ওবামা’ বলে চিৎকার করতে থাকেন।