স্থল সীমান্ত বিল পাসের কথা জানিয়ে হাসিনাকে মোদির ফোন
আপডেট: ০২:৪৪ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা: ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বিষয়টি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হওয়ার পর সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানিয়েছেন। এ সময় তিনি শেখ হাসিনাকে অভিনন্দনও জানান।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন-উল্লেখ করে খোকন জানান, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- 'আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে স্থল সীমান্ত চুক্তি বিল ভারতের রাজ্যসভা ও লোকসভায় পাস করা সম্ভব হয়েছে।'
এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে সেদেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাজ্য ও লোকসভার সব সদস্য ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বলেও জানান খোকন।
টেলিফোনে মোদি শেখ হাসিনাকে বলেন, '১৯৭৪ সালের মে মাসেই স্থল সীমান্ত চুক্তি করেছিলেন আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজও আমরা মে মাসেই বিলটি রাজ্যসভা ও লোকসভায় পাস করালাম।'
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর এক টুইটে বিষয়টি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটে তিনি বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। এই স্মরণীয় মুহূর্তে আমি তার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।'
প্রসঙ্গত, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাস হয় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল।
এর আগে বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাস হয় বিলটি। আগের দিন মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদে চুক্তিটি অনুমোদন দেয়া হয়।
০৮.০৫. ২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











