ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৭:০১:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

স্পেনে একদিনে প্রাণ হারালো ৮২১ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে মৃত্যুমিছিল দীর্ঘ হচ্ছে। আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।রবিবার গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ স্পেনে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৮২১ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৩ জন।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৮৭৫ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১১০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭০৯ জন।

স্পেনে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৮ হাজার ৫৯৮ জন করোনা রোগী। তাদের মধ্যে ৪ হাজার ১৬৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

ইতিমধ্যে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৯৭৬ জন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৮৮৩। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯১৪ জন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে ইতালিতে। দেশটিতে ৯৭ হাজার ৬৮৯ জন আক্রান্ত হলেও প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৭৭৯ জন।

অপরদিকে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লক্ষ ৩৯ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে দুই হাজার ৪৪৫ জনের।

-জেডসি