ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৫:৪৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

স্পেনে তাপদাহে ৮৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্পেনে প্রচণ্ড তাপদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আইএএনএস। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের ১০, ১১ ও ১২ তারিখ এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। আর দেশটির দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল।

কার্লোস ৩ স্বাস্থ্য ইনস্টিটিউট বরাতে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, তাপদাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় তাপদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাপদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির কর্তৃপক্ষ মানুষকে বেশি করে পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।