স্পেনে তীব্র তাপপ্রবাহে ৫ শতাধিক মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে স্পেনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ গরমের কারণে গত ১০ দিনে ইউরোপের এই দেশটিতে বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২০ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বুধবার বলেছেন, স্পেনে গত ১০ দিন ধরে রেকর্ড তাপপ্রবাহ চলছে এবং এর জেরে এই সময়ের মধ্যে দেশে ‘৫০০ জনেরও বেশি লোক’ মারা গেছেন।
এএফপি বলছে, তাপপ্রবাহে প্রাণহানির বিষয়ে গত সোমবার কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে প্রকাশিত পরিসংখ্যান উদ্ধৃত করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। স্প্যানিশ এই সংস্থার পরিসংখ্যানটি পূর্ববর্তী বছরের তুলনায় অতিরিক্ত মৃত্যুর সংখ্যার ওপর ভিত্তি করে তাপজনিত মৃত্যুর হিসাব বের করে থাকে।
স্প্যানিশ এই স্বাস্থ্য ইনস্টিটিউট জোর বলেছে, তাপপ্রবাহে প্রাণহানির বিষয়ে তাদের উল্লেখ করা সংখ্যাটি একটি পরিসংখ্যানগত অনুমান এবং এটি সরকারি মৃত্যুর রেকর্ড নয়।
প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বুধবার বলেন, ‘পরিসংখ্যান অনুসারে, চলমান তাপপ্রবাহের মধ্যে এই ধরনের উচ্চ তাপমাত্রার কারণে ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আমি নাগরিকদের চরম সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানাচ্ছি। (বিদ্যমান পরিস্থিতিতে) জলবায়ু জরুরি অবস্থা একটি বাস্তবতা।’
স্পেনসহ পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশে সম্প্রতি তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। গত সপ্তাহে কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠে যায়। এর ফলে এসব অঞ্চলে বহু সংখ্যক দাবানল ছড়িয়ে পড়ে।
স্পেনের আবহাওয়া সংস্থা এইএমইটি বুধবার জানায়, গত ৯-১৮ জুলাইয়ের তাপপ্রবাহ ছিল স্পেনে রেকর্ড করা সবচেয়ে তীব্র তাপপ্রবাহ। এইএমইটি’র মুখপাত্র বিট্রিজ হারভেলা বলেছেন, ‘১৯৭৫ সালে আধুনিক রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ভৌগলিক সম্প্রসারণ এবং সময়কালের পরিপ্রেক্ষিতে এটি ছিল তৃতীয় সর্বোচ্চ তাপপ্রবাহ।’
তিনি আরও বলেন, এই ধরনের আরও দু’টি তাপপ্রবাহ এর আগেও দীর্ঘসময় ধরে স্থায়ী ছিল। এর একটি ২০১৫ সালের জুলাইয়ে ২৬ দিন স্থায়ী ছিল এবং অন্যটি ছিল ২০০৩ সালের আগস্টে। এটি স্থায়ী ছিল একটানা ১৬ দিন।
অবশ্য, শুধু স্পেনেই নয়, গোটা ইউরোপজুড়েই চলছে ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, যুক্তরাজ্য, পর্তুগাল, ক্রোয়েশিয়ায়ও ভয়াবহ তাপপ্রবাহ চলছে। বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভয়াবহ তাপপ্রবাহের কারণে গত দুই সপ্তাহে পর্তুগালে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এছাড়া যুক্তরাজ্যে গত সোমবার গরমের জন্য জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। মঙ্গলবার দেশটিতে কোনো কোনো এলাকার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। বুধবার তা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা করা হয়। অবশ্য অন্য বছরগুলোতে এসময় যুক্তরাজ্যের গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রির মধ্যে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








