স্বজনকে দেখতে গিয়ে পথে প্রাণ গেল ৭ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে ট্রাকচাপায় মারা গেছেন সাতজন। এদের মধ্যে একই পরিবারের ছয়জন।
বুধবার ভোরে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন- চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার ছাত্রলীগ নেতা অন্তরের বাবা শাহ আলম ও তার (শাহ আলম) স্ত্রী নাসিমা, অন্তরের নানী শামছুন্নাহার, খালা রোকেয়া ও তার ছেলে রুবেল, অন্তরের ৮ বছর বয়সী ভাই অমিত এবং সিএনজিচালক নূর হোসেন সোহাগ।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, ভোর রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-০৬৭৭৭) ঘন কুয়াশার ভেতরে দ্রুতগতিতে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির চালকসহ ওই সিএনজিতে থাকা সকল যাত্রী নিহত হন।
প্রসঙ্গত, এর আগে মধ্যরাতে স্থানীয় ছাত্রলীগ নেতা অন্তরকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্তরের স্বজনরা তাকে দেখতে হাসপাতালে এলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




