ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

স্বজনরা কাছে আসেনি, করোনায় মৃত রোগীকে গোসল করালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার

খালেদা খাতুন রেখা।

খালেদা খাতুন রেখা।

ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে পড়েছিল করোনা রোগীর লাশ। ভয়ে স্বজনরা তাকে ছুঁয়েও দেখিনি। কাছে আসেনি প্রতিবেশীরাও। অবশেষে খবর পেয়ে মৃত ওই নারীকে দাফনের পূর্বে গোসল করিয়ে মানবতার নতুন ইতিহাস গড়লের উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অপর দুই স্বেচ্ছাসেবীর সহযোগিতায় করোনায় মৃত নারীকে তিনি গোসল করান। 

শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামে এই ঘটনাট ঘটে। করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এক নারী। উজিয়ালখান গ্রামের অধিবাসী ওই নারীর মৃত্যুর পর তাকে দাফনের পূর্ব ইসলামি নিয়ম অনুযায়ী তাকে গোসল করিয়েছেন কাউখালীর ইউএনও খালেদা খাতুন রেখা। বিষয়টি নিয়ে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।

মৃত ব্যক্তিকে গোসল করানোর অভিজ্ঞতা আগে কখনো ছিল না ইউএনও রেখার। তবে স্বজন ও প্রতিবেশীরা যখন করোনায় মৃত নারীর কাছে আসতে ভয় পাচ্ছিলেন তখন খবর পেয়ে ছুটে আসেন তিনি। পরে সেচ্ছাসেবী মাহাফুজা মিলি ও শামীমা আক্তারের সহযোগিতায় লাশের গোসল ও কাফনের কাপড় পরান। গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরেন তারা। পরে রাত ১২টার দিকে উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয় ওই নারীকে।

ইউএনও’র করোনায় মৃত নারীর গোসল করানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া জাগায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ইউএনও’র প্রশংসা করে তার সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।