স্বরাষ্ট্র সচিবসহ পাঁচজনকে খালেদার লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওকালতনামায় সই করার অনুমতি না দেওয়ায় পাঁচজনকে (লিগ্যাল) আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী।
স্বরাষ্ট্র সচিব, পুলিশ প্রধান (আইজিপি), ঢাকা জেলা প্রশাসক (ডিসি), আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টকে এ নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে খালেদা জিয়ার পক্ষে তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এই নোটিশ পাঠান।
দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
একাধিক মামলা থাকায় এখনো জামিনে মুক্ত হতে পারেননি বিএনপি প্রধান। যদিও তার আইনজীবী ও দলের নেতাদের অভিযোগ সরকারের হস্তক্ষেপের কারণে তিনি জামিন পাচ্ছেন না। এবার তার আইনজীবীরা অভিযোগ করেন ওকালাত নামায় স্বাক্ষর দিতে দেয়া হচ্ছে না।
নোটিশে বলা হয়েছে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় সই করতে দেয়া না হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
কায়সার কামাল বলেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। আইনগত অধিকার থেকে বার বার তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে ওকালত নামায় স্বাক্ষর পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। যেটা একজন বন্দির অধিকার। এটা তার আইনগত এবং সাংবিধানিক অধিকারও।
খালেদার এই আইনজীবী আরও বলেন, ‘ওনার (খালেদা জিয়া) কাছে আমরা ওকালতনামা পৌঁছতে পারছি না। বারবার জমা দিয়েছি। তারপরও স্বাক্ষর করা ওকালতনামা পাচ্ছি না। যে কারণে তার পক্ষে আইনগত পদক্ষেপ নিতে বাধাগ্রস্ত হচ্ছি। এ কারণে ৪৮ ঘণ্টা সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কায়সার কামাল বলেন, ওকালতনামা ছাড়া একজন বন্দিকে কোর্টে রিপ্রেজেন্ট (প্রতিনিধিত্ব) করা যায় না। ওনার (খালেদা জিয়া) অনেক কিছুই এখন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন এ আইনজীবী।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


