স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাবিলা নূর
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০১:২০ পিএম, ৮ জানুয়ারি ২০১৭ রবিবার
নাটক-বিজ্ঞাপনে জুড়ি নেই সাবিলা নূরের। নানামাত্রিক চরিত্র দর্শকদের উপহার দিয়ে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এই অভিনেত্রী জানালেন নতুন খবর। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর নাম ‘টয় অপারেশন থিয়েটার’।
স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য এবং পরিচালনা করবেন তামহিদুল ইসলাম নাফি। আগামী ১৫ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে সাবিলা নূর জাগো নিউজকে বলেন, ‘শর্টফিল্মে (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) কাজ করার ইচ্ছে একেবারেই ছিল না। কিন্তু স্ক্রিপ্টটা এতো ভালো লেগেছে যে, না করতে পারিনি। তাছাড়া গল্পটা একেবারেই ইউনিক।’
তিনি বলেন, ‘টয় অপারেশন থিয়েটার’ শিশুদের নিয়ে একটি জনসচেতনামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আমি আশা করছি কাজটি খুব ভালো হবে এবং দর্শকরা এর থেকে উপাদেয় একটি মেসেজ পাবেন।’ এদিকে সাবিলা বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। একটি এজাজ মুন্নার পরিচালনায় ‘আস্থা’ এবং অন্যটি সকাল আহমেদের পরিচালনায় ‘ল্যাম্প পোস্ট’।
‘আস্থা’ নাটকটি প্রচার হচ্ছে এনটিভিতে এবং ‘ল্যাম্প পোস্ট’ শিগগিরই প্রচারে আসবে। এছাড়া গল্প-চরিত্র বুঝে এক ঘণ্টার নাটকে কাজ করছেন সাবিলা। তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকে কাজের চাপ একেবারেই কমিয়ে দিয়েছি। কারণ এখানে বেশি সময় দিতে হয়। আর নতুন সিদ্ধান্ত নিয়েছি, আগে যেসব চরিত্রে কাজ করেছি, এখন থেকে আর সেসব চরিত্রে কাজ করবো না। মানে চরিত্র নির্বাচনে ভীষণ চুজি হয়েছি।’
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ








