স্বস্তিকার সন্তানকে শহরের বহু স্কুলে ভর্তি নেয়নি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই ‘আনকাট’! যা জানাবেন স্পষ্ট জানাবেন। যা বলবেন তাতে রাখঢাক থাকবে না। বিয়ে, প্রেম, অভিনয়, সন্তান- সব নিয়েই বরাবর অনায়াস, অকপট নায়িকা। সেই স্বস্তিকা মুখোমুখি শাশ্বত চট্টোপাধ্যায়ের।
জি বাংলার এক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে। সেখানেই অভিনেতা-সঞ্চালক তাকে কথায় কথায় জিজ্ঞেস করেন, ১৭ বছর আগে ‘একা মা’ হওয়া কি বেশি কঠিন ছিল? অভিনেত্রীর উত্তর সঞ্চালককে নগ্ন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
শাশ্বত জানতে চান, একা মা তখনকার দিনে কি বেশি সমস্যার সম্মুখীন হতেন? স্বস্তিকা সপাটে বলেন, ‘‘অন্বেষাকে স্কুলে ভর্তি করানোর সময়ে সব থেকে বেশি অসুবিধার মুখোমুখি হয়েছি। স্কুলের নোটিস বোর্ডে লেখা থাকত, মা-বাবা দু’জনকেই আসতে হবে। আমি সেখানে মেয়েকে নিয়ে একাই যেতাম। শহরের বহু স্কুল এই কারণে ভর্তি করেনি ওকে। ‘একা মা’-এর সন্তান বলে!’’
একাধিক জায়গা থেকে এই অভিজ্ঞতার পরে স্বস্তিকা মেয়েকে স্কুলে ভর্তির সময়ে বাবা সন্তু মুখোপাধ্যায়কে নিয়ে যেতেন। অধ্যক্ষের সঙ্গে কথা বলার জন্য। সব শোনার পরে অধ্যক্ষ বলতেন, ‘‘ঠিক আছে এ বছর হল না। পরের বছর আবার চেষ্টা করবেন।’’ স্বস্তিকার প্রশ্ন, বাবা উপস্থিত নেই বলে একা মায়ের সন্তানেরা এ ভাবেই বছর বছর চেষ্টা করে যাবে?
আবার বিয়ে করবেন স্বস্তিকা? এমন প্রশ্নও রেখেছিলেন শাশ্বত। উত্তর দিতে গিয়ে অভিনেত্রী বিন্দুমাত্র দ্বিধায় ভোগেননি। তার সাফ জবাব, না! তার পরেই সবিস্তার বলেন, ‘’১৭ বছর পরেও আইনি বিচ্ছেদ হয়নি। ফলে, বিয়ে সম্ভব নয়। তা ছাড়া, যে লড়াই তিনি ১৭ বছর ধরে লড়ে উঠলেন, আবার সেই একই যুদ্ধে নামবেন!’’ নায়িকার প্রশ্ন, যদি একটা সময়ের পরে নতুন সঙ্গীর সঙ্গে আর থাকতে ভাল না লাগে? তার থেকে পছন্দের মানুষের সঙ্গে থাকতে কোনও আপত্তি নেই তার। কিন্তু আইনি প্যাঁচে আর জড়াবেন না। সূত্র: আনন্দবাজার
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











