স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্নে আপোষের সুযোগ নেই: ওয়েন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাইল ইং-ওয়েন
জাতীয় দিবসের ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাইল ইং-ওয়েন সোমবার বেইজিংকে সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বীপটি তাদের গণতান্ত্রিক জীবনযাত্রার পথ কখনো পরিত্যাগ করবে না। ভাষণে তিনি তাইওয়ানকে নিয়ে চীনের পদক্ষেপকে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সাথে তুলনা করেন। খবর এএফপি’র।
তাইওয়ানের দুই কোটি ৩০ লাখ মানুষ প্রতিনিয়ত চীনের কমিউনিষ্ট পার্টির আগ্রাসনের হুমকির মুখে রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ যেভাবে ভীতি ছড়িয়েছে, তাইওয়ানের ব্যাপারেও বেইজিংয়ের কিছু পদক্ষেপ একইভাবে ভীতি ছড়াচ্ছে।
জাতীয় দিবসের ভাষণে প্রেসিডেন্ট তিসাইল ইং-ওয়েন তাইওয়ানের নিয়ন্ত্রণ গ্রহণে বেইজিংয়ের উদ্দেশকে মস্কোর আগ্রাসনের সাথে তুলনা করেন। এ ব্যাপারে প্রয়োজন হলে তাইওয়ান তাদের শক্তি প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করে।
তিনি বলেন, ‘স্বাধীন ও গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের এমন চ্যালেঞ্জ আমরা একেবারে উপেক্ষা করতে পারি না। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাইওয়ানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।’
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানের চীনের অংশ হওয়ার কোন ইচ্ছে নেই।
তিনি বলেন, এ ব্যাপারে ‘তাইওয়ানের জনগণ ও আমাদের রাজনৈতিক দলগুলো একেবারে ঐক্যবদ্ধ যে আমরা অবশ্যই আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক জীবনযাত্রার পথ রক্ষা করবো।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে আমাদের আপোষ করার কোন সুযোগ নেই।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











