ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২২:৪৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

স্বাধীনতা পুরস্কার দেয়া হবে ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাধীনতা পুরস্কার-২০২১ এর অনুষ্ঠান আগামী ১১ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হবে।

গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়