‘স্বামী ও মেয়েকে পুড়িয়ে মারে সাবেক স্বামী’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১২ মে ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারে বসতঘরে আগুনে পুড়ে স্বামী ও মেয়ে নিহত হওয়ার ঘটনায় সাবেক স্বামীকে অভিযুক্ত করেছেন গৃহবধূ ছেনোয়ারা। এই গৃহবধূর অভিযোগ- তার সাবেক স্বামী আবদুল মোনাফ বাইরে থেকে দরজায় তালা মেরে তার বসতঘরে আগুন দেয়। এতে তার বর্তমান স্বামী ও মেয়ে মারা গেছে।
শনিবার রাতে কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউসপাড়ায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে মারা যান আতিকুর রহমান (৪০) ও তার মেয়ে সাদিয়া (৬)।
গৃহবধূ ছেনোয়ারার অভিযোগ, লাইট হাউসপাড়ার বাসিন্দা আবদুল মোনাফের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আতিকুরকে বিয়ে করেন তিনি। এর পর থেকে ওই বাড়িতেই মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে আবদুল মোনাফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার রাতে আবদুল মোনাফ বাড়িতে এসে বাইরে থেকে দরজায় তালা মেরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ছেনোয়ারা, তার স্বামী আতিকুর রহমান ও তাদের সন্তানরা বাড়ির ভেতরে ছিলেন।
বাইরে থেকে দরজায় তালা দেয়ায় ভেতরে সবাই আটকা পড়েন। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান আতিকুর রহমান ও মেয়ে সাদিয়া।
আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল মোনাফকে আশপাশের লোকজন দেখেছেন বলেও দাবি করেছেন ছেনোয়ারা।
এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার বলেন, আগুনে পুড়ে শিশুসহ দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



